বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০
logo

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

অভিযানে তাদের হেফাজত থেকে আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৪০
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ০৪:০০ ঘটিকা থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ০৩:৩০ ঘটিকা পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য জেনেভা ক্যাম্পে অভিযান করে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন