বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী মিরপুরে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেফতার
logo

মিরপুরে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ  মোঃ মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল আনুমানিক ০৫: ঘটিকায় মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে  মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মিজানুরকে গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম। এসময় তার কাছ থেকে ১০০০ টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।

এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন