বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার
logo

মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার

শুক্রবার ১২ই সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগের  কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য  রোমান আহমেদ (৩২) ২। আওয়ামী লীগের  সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫) ৩। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫) ৪। কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান (৪০) ৫। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫) ৬।  তেজগাঁও থানা যুবলীগের ২৬ নং ওয়ার্ড এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন (৪০)  ও ৭। আওয়ামী লীগের বংশাল থানার ৩৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক  মোঃ সানাকাত (৩৮)।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় ডিবি-তেজগাঁও বিভাগ রাজধানীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মোঃ মিজানুর রহমাকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: জাকির হোসেনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। 

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করে। অন্যদিকে শুক্রবার দিবাগত রাত (১৩ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ০১:৪৫ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সানাকাতকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন