বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী মাইলস্টোন এলাকায় অনৈতিক মুল্যে পণ্য বিক্রয় ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএনসিসি
logo

মাইলস্টোন এলাকায় অনৈতিক মুল্যে পণ্য বিক্রয় ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএনসিসি

ঢাকার উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিদ্ধস্তের ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থলে জনসমাগম বেড়ে যায়।

এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অস্থায়ী দোকানদার অবৈধভাবে দোকান নির্মাণ করে এবং সাধারণ জনগণের অসহায়তার সুযোগ নিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি শুরু করে।

বিশেষ করে, এক বোতল পানির মূল্য ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করার ঘটনা জনমনে ক্ষোভের সৃষ্টি করে।

এই অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৯ এর আওতাধীন এলাকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম  বদরুদ্দোজা-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে নির্মিত দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক করে জানাচ্ছে যে, জনস্বার্থবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন