বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী *খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল*
logo

*খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল*

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বাদ আসর এফবিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক মোঃ আবদুর রহিম খান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাশেম, মীর নাসির হোসেনসহ সাবেক সহ-সভাপতিবৃন্দ, সাবেক পরিচালকবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং এফবিসিসিআই’র কর্মকর্তা ও কর্মচারীগণ। 

অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানামর্তুজা হাসান চৌধুরী। 

মাহফিলে উপস্থিত সবাই প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।

খুঁজুন