বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী জাতিসংঘে মানবাধিকার কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে -মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম
logo

জাতিসংঘে মানবাধিকার কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে -মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ২৭ সেপ্টেম্বর, শনিবার এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুমোদনের কথা শুনে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

 এতে স্পষ্ট বুঝা যায়  জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের সাধারণ মানুষ চায় না।অথচ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেছেন মানবাধিকার কমিশন সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ; এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে বলে তিনি মন্তব্য করেন। 

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম আরও বলেন, যে সকল দেশে মানবাধিকার কমিশন রয়েছে সেখানেই তো মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি।বিশেষ করে, ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা দিতে এবং সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে জাতিসংঘ পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের নারী শিশুদের হত্যার দৃশ্য  দেখে মানবাধিকারের কথা তাদের মনে আসে না। 

তিনি আরও বলেন, এই দেশে মানবাধিকার কমিশন স্থাপনের নামে ভিন্ন সংস্কৃতি, চিন্তা মানুষের মগজে দেয়ার পায়তারা।প্রধান উপদেষ্টার “গণতান্ত্রিক অন্তর্ভূক্তি মূলক বহুত্ববাদী সমাজ গড়ে তোলার মিশনে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কে এনেছি” এই বক্তব্য তাই প্রমাণ করে। এ দেশের মানুষ  ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে লালন করে আসছে; পশ্চিমা অপসংস্কৃতি চাপিয়ে দিলে এদেশের মানুষ ঘরে বসে থাকবে না। 

খুঁজুন