বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অপরাধ হত্যা মামলার আসামী ওবায়দুল ফরিদপুরের কোতয়ালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

হত্যা মামলার আসামী ওবায়দুল ফরিদপুরের কোতয়ালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

গত ২৩/০৭/২০২৫ তারিখ ভিকটিম মো: আমজাদ খান এর সহিত পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামী মো: ওবায়দুল মোল্লা (৩২)’সহ অপরাপর আসামীগণ রাজাবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে এবং ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে।

ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৭, তারিখ- ২৪/০৭/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরক আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১২/০৮/২০২৫ তারিখ রাত আনুমান ২২.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কি পাইলাম মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো: ওবায়দুল মোল্লা (৩২), পিতা- মো: মেহের মোল্লা, সাং- গাবলা, ইউপি- বসন্তপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন