বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলায় পলাতক আসামি জানে আলম অপু গ্রেফতার
logo

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলায় পলাতক আসামি জানে আলম অপু গ্রেফতার

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (১ আগস্ট ২০২৫ ) সকালে রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। অপুকে সহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় জানে আলম অপু ও মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ নামে দুইজন নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদ এর গুলশানের বাসায় গিয়ে ফ্যাস্টিটের দোসর অ্যাখ্যা দিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে পুলিশে দেওয়ার হুমকি প্রদান করা হয়। 

এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী তাদের হাতে নগদ ১০ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ১৯ জুলাই রাত আনুমান ১০:৩০ ঘটিকার সময় বাকি টাকার জন্য পুনরায় ওই বাসায় গিয়ে হুমকি প্রদান করে আসে। ২৬ শে জুলাই বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় ১৫/২০ জন সহ আবারো তারা উক্ত বাসায় যায় এবং চাঁদার অবশিষ্ট ৪০ লক্ষ টাকা দাবি করে। 

এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী সিদ্দিক আবু জাফর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করলে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল হতে ১। আব্দুর রাজ্জাক রিয়াদ, ২। মো. সাকাদাউন সিয়াম, ৩। সাদমান সাদাব, ৪। ইব্রাহীম হোসেন মুন্না ও ৫। মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় ঘটনার সাথে জড়িত জানে আলম অপু সহ অন্যান্যরা পালিয়ে যায়। 

এ ঘটনায় গুলশান থানায় চাঁদাবাজির একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন