বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী *গুলশানে ৮৭ বোতল বিদেশি মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান বিভাগ*
logo

*গুলশানে ৮৭ বোতল বিদেশি মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান বিভাগ*

রাজধানীর গুলশান এলাকা থেকে ৮৭ বোতল বিদেশি মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ মাসুদ (৪৮) ২। আব্দুল কাদের সিদ্দিকী (৩৮) ও ৩। রঞ্জিত বালা (৪৭) । 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২:৩০ ঘটিকায় গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি-গুলশান বিভাগের জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে  গুলশান থানাধীন গুলশান-০২ এর  RAW CANVAS রেস্টুরেন্টে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। সেখানে অভিযান পরিচালনাকালে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ মাসুদ, আব্দুল কাদের সিদ্দিকী ও রঞ্জিত বালা নামে তিন জনকে রেস্টুরেন্ট থেকে  গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন