র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ অনুমান ০৯০০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর সদর থানাধীন উত্তর বিলাসপুর সাকিনস্থ মোবারক হোসেন এর বাড়ী আসামি উত্তম চন্দ্র দাস এর বর্তমান ঠিকানার বাসার ভিতর বর্তমানে ধৃত প্রধান আসামি উত্তম চন্দ্র দাস(৫৭) পিতা-মৃত সত্য রঞ্জন দাস, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, এ/পি থানা-সদর, জিএমপি, গাজীপুর ভিকটিম স্ত্রী রুনু রানী রায়(৪৭) পিতা-মৃত লালু লাল রাজভর, পো-আঠারবাড়ী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-উত্তর বিলাসপুর(মোবারক হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া) থানা-সদর জিএমপি, গাজীপুর’কে পারিবারিক কলহের জের ধরে গলায় লুঙ্গী পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ মেঝেতে ফেলে রেখে রুমের বাহির হতে দরজা বন্ধ করে আসামি পালিয়ে যায়। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে জিএমপি, গাজীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।উক্ত ঘটনায় ভিকটিম এর বড় ভাই শ্রী রনজিত লাল রাজভর(৬৮) বাদী হয়ে জিএমপি, গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। যাহা জিএমপি, গাজীপুর সদর থানার মামলা নং-৬৫, তারিখঃ ২৪/১০/২০২৫ ইং, ধারাঃ ৩০২ পেনাল কোড ১৮৬০ পেনাল কোড রুজু হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামি/আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি/আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ২৮ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ০৬১৫ ঘটিকার সময় র্যাব-১ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি এবং বিশ্বস্ত সোর্স এর তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি উত্তম চন্দ্র দাস(৫৭) জিএমপি, গাজীপুর সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১ এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আসামি উত্তম চন্দ্র দাস(৫৭)’কেআজ ২৮ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা হতে গ্রেফতার করা হয়। তখন আসামীর নিকট হতে নগদ ৩২০০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব