বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণা; নিউমার্কেট থানা পুলিশ কর্তৃক গ্রেফতার দুই
logo

ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণা; নিউমার্কেট থানা পুলিশ কর্তৃক গ্রেফতার দুই

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ সিফাত মোল্লা (২৫) ও ২। মোঃ মাসুম বেগ (২৫)।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, ৫ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন নিউমার্কেটের ১নং গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় "চাঁদপুর ইলিশ ঘাট" নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রেফতারকৃতদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাকিং এ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ঐ ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা য়ায়, মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের  অবস্থান শনাক্ত করা হয়। এরই প্রেক্ষিতে নিউমার্কেট থানার একটি আভিযানিক দল বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মোঃ সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ০৫:১৫ ঘটিকায় মোঃ মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃহ চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন