বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
logo

ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

ডলার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা আদিব ফয়েজ (পিতা- ফয়েজ আহম্মদ, ঠিকানা- ৬৭১/৭/এ, সিপাহি বাগ, খিলগাঁও, ঢাকা)-কে আজ ০৮/০৯/২০২৫ খ্রি. তারিখ রাত ০০:৫০ ঘটিকায় রাজধানীর সিপাহি বাগস্থ ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম।

তদন্তে জানা যায়, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিত। এছাড়া দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। 

এই ঘটনায় রমনা থানায় মামলা (মামলা নং-১১, তারিখ- ০৮/০৯/২০২৫ খ্রি., ধারা- ৪০৬/৪২০ দণ্ডবিধি) রুজু হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ এবং তদন্তাধীন অবস্থায় মূল আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন