রাজধানীর ডেমরা হাজী বাদশা মিয়া রোড বসত বাড়ি এলাকায় যৌথঅভিযান চালিয়ে চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।এ সময় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের ১০ জন সদস্যকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের মেকানাইজড বিগ্রেড এর ব্যবস্থাপনায় ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড ব্রিগেড এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড ব্রিগেডের টুওয়াইসি লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি। WhatsApp Image 2025-12-03 at 12.56.34 PM.jpeg44.94 KBসেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ডেমরা থানা অন্তর্গত হাজী বাদশা মিয়া রোড রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন বসতবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।এ সময় গ্রেপ্তারকৃতরা হলো- রিজন ইসলাম, মুশফিকুর রহমান অনন্ত,মোঃ নাঈম আলম, মোঃ শামীম, মোহাম্মদ ওয়াস্তি, মোঃ সোলেমান মিয়া, মোঃ ফাহাদ, কাউসার ও মোঃ রোমান।অভিযানে সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, উদ্ধার করা হয়।
রাত ৮ টার দিকে বসতবাড়ি এলাকার নির্মানাধীন একটি ভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আমাদের মূল কাজ হচ্ছে দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ পরিষ্কার রাখা, এ লক্ষ্যে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা এই অভিযান পরিচালনা করি, ড্রোনের মাধ্যমে এসব অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করি। এই এলাকাটির এমন অবস্থা এখানে গাড়ি নিয়ে অভিযান করা খুবই দুরূহ। আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব।
ডেমরায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
ডেমরায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
রাজধানীর ডেমরা হাজী বাদশা মিয়া রোড বসত বাড়ি এলাকায় যৌথঅভিযান চালিয়ে চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।এ সময় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের ১০ জন সদস্যকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের মেকানাইজড বিগ্রেড এর ব্যবস্থাপনায় ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড ব্রিগেড এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড ব্রিগেডের টুওয়াইসি লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি।WhatsApp Image 2025-12-03 at 12.56.34 PM.jpeg 44.94 KBসেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার
সন্ধ্যায় ডেমরা থানা অন্তর্গত হাজী বাদশা মিয়া রোড রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন বসতবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।এ সময় গ্রেপ্তারকৃতরা হলো- রিজন ইসলাম, মুশফিকুর রহমান অনন্ত,মোঃ নাঈম আলম, মোঃ শামীম, মোহাম্মদ ওয়াস্তি, মোঃ সোলেমান মিয়া, মোঃ ফাহাদ, কাউসার ও মোঃ রোমান।অভিযানে সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, উদ্ধার করা হয়। রাত ৮ টার দিকে বসতবাড়ি এলাকার নির্মানাধীন একটি ভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আমাদের মূল কাজ হচ্ছে
দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ পরিষ্কার রাখা, এ লক্ষ্যে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা এই অভিযান পরিচালনা করি, ড্রোনের মাধ্যমে এসব অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করি। এই এলাকাটির এমন অবস্থা এখানে গাড়ি নিয়ে অভিযান করা খুবই দুরূহ। আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব।