বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দিলেন পুলিশ কর্মকর্তা সুমন রেজা
logo

দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দিলেন পুলিশ কর্মকর্তা সুমন রেজা

মহানগরবাসীর জান-মালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। 

মঙ্গলবার সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে একজন ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তিনি তার দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দেন।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই- আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। 

সেই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। 

ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করছেন। এডিসি সুমন রেজার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন