বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে ডিবি
logo

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ। 

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সজীব গাজী (২৭) ২। মোঃ রাজন (৩০) ৩। মোঃ সোহেল (৩০) ৪। মোঃ জসিম (২৪) ৫। মোঃ মামুন (২৪) ৬। মোঃ ইব্রাহিম (২৩) ও ৭। মোঃ রবিন (২০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে সাত জন ডাকাতকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন