বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অপরাধ ডাকাতি মামলার ১ জন আসামি কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

ডাকাতি মামলার ১ জন আসামি কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার



*গত ১০/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.১০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে শাক্তা ইউনিয়নের পশ্চিশ বামনশুর এলাকায়* চেকপোস্ট স্থাপন করে ডাকাতি করার উদ্দেশ্যে ব্যবহৃত ট্রাক থামিয়ে *০৪ জন ডাকাতকে দেশীয় অস্ত্রশস্ত্র’সহ গ্রেফতার করে এবং ৯/১০ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়।* পরবর্তীতে উক্ত ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় ডাকাতির প্রস্তুতি বিষয়ে মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় *গতকাল ১৬/০৮/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.১০ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায়* অভিযান পরিচালনা করে উল্লেখিত ডাকাতি মামলার তদন্ত প্রাপ্ত আসামি *মো: আকাশ (২৫),* পিতা- আ: সামাদ, সাং- চর অভিনগর, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন