চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী “ক্যারিয়ার ফেস্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ জুন) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ। সঞ্চালনা করেন ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান ও তাহসিন প্রিতি।
তিনদিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় হুয়াওয়ে টেকনিক্যাল সেশন ও জব এক্সাম। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গ্র্যান্ড ওপেনিংয়ের পাশাপাশি রবি-আজিয়াটা লিমিটেডের টেকনিক্যাল সেশন, প্রেজেন্টএক্স সেমি-ফাইনাল ও ফাইনাল রাউন্ড, বিসিএস বিষয়ক সেশন, কর্পোরেট সেশন এবং ব্যাংক জব প্রস্তুতি বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়।
ফেস্টের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে ১০টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জব ফেয়ার আয়োজন করা হয়। একইসঙ্গে কেন্দ্রীয় অডিটোরিয়ামে উচ্চশিক্ষা বিষয়ক সেশন, কর্পোরেট সফট স্কিল সেশন এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উচ্চশিক্ষা ও কর্পোরেট জগত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “ক্যারিয়ার ফেস্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল এন. মোহাম্মদ গ্রুপ। কো-স্পন্সর হিসেবে ছিল এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, প্যাভিলিয়ন স্পন্সর মুসপানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং প্লাটিনাম স্পন্সর ছিল ইস্পাহানি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী “ক্যারিয়ার ফেস্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।শনিবার (১৩ জুন) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ। সঞ্চালনা করেন ইইই বিভাগের ২২
ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান ও তাহসিন প্রিতি। তিনদিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় হুয়াওয়ে টেকনিক্যাল সেশন ও জব এক্সাম। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গ্র্যান্ড ওপেনিংয়ের পাশাপাশি রবি-আজিয়াটা লিমিটেডের টেকনিক্যাল সেশন, প্রেজেন্টএক্স সেমি-ফাইনাল ও ফাইনাল রাউন্ড, বিসিএস বিষয়ক সেশন, কর্পোরেট সেশন এবং ব্যাংক জব প্রস্তুতি বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে ১০টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জব ফেয়ার আয়োজন করা হয়। একইসঙ্গে কেন্দ্রীয় অডিটোরিয়ামে উচ্চশিক্ষা বিষয়ক সেশন, কর্পোরেট সফট
স্কিল সেশন এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উচ্চশিক্ষা ও কর্পোরেট জগত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “ক্যারিয়ার ফেস্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল এন. মোহাম্মদ গ্রুপ। কো-স্পন্সর হিসেবে ছিল এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, প্যাভিলিয়ন স্পন্সর মুসপানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং প্লাটিনাম স্পন্সর ছিল ইস্পাহানি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত