রবিবার, ১৪ জুন ২০২৬
logo
Breaking News
কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খুলনায় মসজিদে ঢুকে নামাজিদের ওপর এলোপাতাড়ি গুলি, আহত ২
সারাবাংলা রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার
logo

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ বাড়াতে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ববি ছাত্রদল নেতা মো: ওয়াহিদুজ্জামান। 

ছাত্রদলের ববি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্টাটাসে  জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ সংখ্যক বার রক্তদান করেছেন এবং ভবিষ্যতেও রক্তদানের কার্যক্রম অব্যাহত রাখবেন, তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে নির্বাচন করে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হবে।

তিনি আরও  বলেন, “বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে, সঠিক মূল্যায়নের অভাবে রক্তদাতারা রক্তদানে ক্রমশ নিরুৎসাহিত হচ্ছেন। তাদের এই মহৎ কাজকে সম্মান জানাতে এবং অন্যদের উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ইনশাআল্লাহ, প্রতি বছরই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এমন উদ্যোগের প্রসংশা করে ববি শিক্ষার্থী মো: রবিউল শিকদার বলেন, রক্তদাতারা মানবতার সেবার উদ্দেশ্যেই স্বেচ্ছায় রক্তদান করেন। ভবিষ্যতে কোনো পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার প্রত্যাশায় তারা রক্ত দেন না।অধিকাংশ ক্ষেত্রেই রক্তদাতারা রক্তদানের কোনো নথি বা ডকুমেন্ট সংরক্ষণ করে রাখেন না। তবে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং মানবিক এই কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে যদি কোনো সম্মাননা বা পুরস্কারের ব্যবস্থা করা হয়, সেটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ হবে।

খুঁজুন