জাতীয় সংসদে ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরায় উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার ৩০০ বিধিতে বক্তব্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেন।
রোববার (১৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান ভ্রূণ নষ্টের চাপ দেন বলে অভিযোগ। গত ১১ জুন জিসান আত্মগোপনে চলে গেলে তাঁর চাচাতো ভাইয়ের মাধ্যমে নিখোঁজ জিডি করা হয়। পুলিশ তাঁকে লাকসাম থেকে উদ্ধার করে। পরে ওই নারী কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেন।
বিরোধী দলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ বিষয়টি সংসদে তোলায় আপত্তি জানিয়ে বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধী দলকে হেয় করার চেষ্টা। তিনি জিসানের বক্তব্য ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জিসান সংক্রান্ত বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্চ করার দাবি করেন।
এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানালে সংসদে হট্টগোল দেখা দেয়। ডেপুটি স্পিকার কায়সার কামাল উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, ৩০০ বিধির আওতায় প্রদত্ত বিবৃতির ওপর সাধারণত বিতর্কের সুযোগ নেই। তবে যদি কোনো অংশ সংসদীয় রীতির বাইরে হয়, তবে তা বিধি অনুসারে বাদ দেওয়া হবে।
আরও পড়ুন
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরে উভয় পক্ষ আসনে বসলে সংসদের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা
শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা
জাতীয় সংসদে ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরায় উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার ৩০০ বিধিতে বক্তব্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেন। রোববার (১৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান ভ্রূণ
নষ্টের চাপ দেন বলে অভিযোগ। গত ১১ জুন জিসান আত্মগোপনে চলে গেলে তাঁর চাচাতো ভাইয়ের মাধ্যমে নিখোঁজ জিডি করা হয়। পুলিশ তাঁকে লাকসাম থেকে উদ্ধার করে। পরে ওই নারী কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেন। বিরোধী দলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ বিষয়টি সংসদে তোলায় আপত্তি জানিয়ে বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধী দলকে হেয় করার চেষ্টা। তিনি জিসানের বক্তব্য ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জিসান
সংক্রান্ত বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্চ করার দাবি করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানালে সংসদে হট্টগোল দেখা দেয়। ডেপুটি স্পিকার কায়সার কামাল উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, ৩০০ বিধির আওতায় প্রদত্ত বিবৃতির ওপর সাধারণত বিতর্কের সুযোগ নেই। তবে যদি কোনো অংশ সংসদীয় রীতির বাইরে হয়, তবে তা বিধি অনুসারে বাদ দেওয়া হবে। আরও পড়ুন বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রীপরে উভয় পক্ষ আসনে বসলে সংসদের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত