জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে।
রোববার (১৪ জুন) সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে ই-মেইলে বাংলাদেশকে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমানে সেখানে আটক আছেন।
পাসপোর্ট জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেনজীর আহমেদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাসপোর্ট জালিয়াতির মামলাসহ অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবো। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।’
দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৪ অক্টোবর এ মামলা দায়ের করেন। ইন্টারপোল গত বছর ১০ এপ্রিল বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় এক্সট্রাডিশন প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে। রোববার (১৪ জুন) সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন
২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে ই-মেইলে বাংলাদেশকে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমানে সেখানে আটক আছেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেনজীর আহমেদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাসপোর্ট জালিয়াতির মামলাসহ অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর
মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবো। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৪ অক্টোবর এ মামলা দায়ের করেন। ইন্টারপোল গত বছর ১০ এপ্রিল বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় এক্সট্রাডিশন প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত