বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
logo

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদুল ইসলাম (৩৭) ২। বাদশা (২৭ ৩। স্বাধীন (২৩) ৪। আলাউদ্দিন (৪৬) ৫। শিপন (২৭) ৬। রাসেল (২৪) ৭। সম্রাট (২৬) ৮। মিরাজ ইকবাল প্রিন্স (২৬) ৯। ফজলে রাব্বি রিফাত (২০) ১০। শাহ আলম (৩০) ১১। সিয়াম (২০) ১২। ফারুক (৩৫) ১৩। সাজ্জাদ (৩০) ও ১৪। সুমন (২৪) । এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকি-টকি ও দুইটি চার্জার, একটি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, একটি পিস্তল হোলডার, একটি প্রাইভেট কার, দুইটি মোবাইল ফোন, একটি কালো রঙের লোহার স্টিক, দুইটি আইডি কার্ড, একটি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ভিসা সিগনেচার কার্ড,২১ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ০২ গ্রাম,৬৬ পুরিয়া  হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ২২০০ টাকা উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এনএসআই পরিচয়দানকারী প্রতারক জাহিদুল ইসলাম সহ নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন