বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী বাসে অগ্নিসংযোগের চেষ্টা; আদাবর থানা কর্তৃক গ্রেফতার এক
logo

বাসে অগ্নিসংযোগের চেষ্টা; আদাবর থানা কর্তৃক গ্রেফতার এক

রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেফতার করা হয়।  

বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোর ০৪ঃ১০ ঘটিকায় আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. আমিনুর রহমান ওরফে আমিন (২৬)। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়,আমিনুরসহ অজ্ঞাতনামা কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেললে আমিনুরকে আটক করে মারধর শুরু করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।পরবর্তীতে আদাবর থানা  টহল পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার করেন। প্রাথমিক চিকিৎসার পর আমিনুরকে একই দিন সকাল ১১টায় থানা হেফাজতে নেওয়া হয়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন