বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী *বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন*
logo

*বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন*

আসন্ন ‘নারী ফুটবল লীগ ২০২৫-২৬’ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড়, কোচের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর এবং স্পন্সর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (২৮ ডিসেম্বর) পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে (ডেমরা) নতুন মৌসুমের জন্য টিম গঠন ও প্রস্তুতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

এবারের মৌসুমে বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান। অনুষ্ঠানে কো-স্পন্সর এবং কিটস স্পন্সর হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মুসাফির ট্যুরস ও ওল্ড বেইলি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের ম্যানেজার উপ-পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) কাজী নুসরাত এদীব লুনা, উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মল্লিক আহসান উদ্দিন সামী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তারসহ মোট ৩৪ জন নারী খেলোয়াড় এবং কোচ ওয়ালী ফয়সালের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর হয়।

খুঁজুন