এন্টি টেররিজম ইউনিট এর নবনিযুক্ত প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মো: রেজাউল করিম পিপিএম-সেবা এর সাথে মার্কিন দূতাবাসের চার সদস্যের একটি প্রতিনিধি দলের অদ্য ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১৫.০০ ঘটিকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কেইস ফেরেল, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই, কলম্বো, শ্রীলঙ্কা।
আরও উপস্থিত ছিলেন সুসান ফিনবি, এফবিআই স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট, রবার্ট জে ক্যামেরন, এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, ঢাকা এবং মার্কিন দূতাবাস, ঢাকা এর পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়া, এটিইউ’র বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক পরিমন্ডলে সংঘঠিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এন্টি টেররিজম ইউনিটের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার আশাস প্রদানসহ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
-খবরপ্রতিদিন/ সি.ব