সোমবার, ৮ জুন ২০২৬
logo
Breaking News
কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল পুশইন বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু ২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী সাভারে প্রটোকল বিহীন রাজস্ব সার্কেলে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী: মীর হেলাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, প্রাণ গেলো ৪ জনের
জাতীয় বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন
logo

বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন

আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিদ্যুৎ পরিস্থিতি, অপতথ্য মোকাবিলা এবং আলোচিত রামিশা হত্যা মামলার বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সরকারের বিভিন্ন মন্ত্রী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। চলতি সরকারের প্রথম বাজেট উপস্থাপনের আগে অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বাজেট অধিবেশনের প্রথম দিনের আলোচনায় বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেন, দেশে বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে না। তবে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা হতে পারে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের কোথাও ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ সঠিক নয়। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় সোলার বিদ্যুৎ ও পাওয়ার ব্যাংকভিত্তিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অধিবেশনে তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের বিষয়ও উঠে আসে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অপতথ্য ও ভুল তথ্য শনাক্তে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও পরিধি জনসম্মুখে প্রকাশ করা হবে।

এদিকে আলোচিত রামিশা হত্যা মামলার বিচার প্রসঙ্গেও বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলার রায় কার্যকর হলে বিচারপ্রার্থীদের প্রত্যাশা পূরণ হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা।

খুঁজুন