সোমবার, ৮ জুন ২০২৬
logo
Breaking News
চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: গণশুনানিতে ডিএসসিসি প্রশাসক *গতানুগতি বাণিজ্যের বাইরে হালাল পণ্যে বড় সম্ভাবনা* সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ নবীনগর নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মাদক ব্যবসায়ীদের গডফাদারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল
জাতীয় পুশইন বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ
logo

পুশইন বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ভারতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্তে ‘পুশইন’ বন্ধে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকে পুশইনের যেকোনো চেষ্টা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে।

তিনি বলেন, অবৈধভাবে কোনো দেশে অবস্থানকারী ব্যক্তিদের ফেরত দেওয়ার একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে কাজ করতে হবে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শামা ওবায়েদ জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে।

দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার যদি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তাহলে আমাদের পক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।

খুঁজুন