সোমবার, ৮ জুন ২০২৬
logo
Breaking News
চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: গণশুনানিতে ডিএসসিসি প্রশাসক *গতানুগতি বাণিজ্যের বাইরে হালাল পণ্যে বড় সম্ভাবনা* সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ নবীনগর নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মাদক ব্যবসায়ীদের গডফাদারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল
সারাবাংলা রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
logo

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ৯বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

৮জুন সোমবার দুপুরের দিকে এঘটনা ঘটে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে। পুলিশ জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে দুইকক্ষের ফ্লাটে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর ভাড়ায় বসবাস করেন। সেখানে তিনি এক কক্ষে বসবাস করেন অপর কক্ষে শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়ান।

সোমবার শিশুটি অন্য মেয়েদের সঙ্গে আরবি প্রাইভেট পড়ার জন্য মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরের প্রাইভেট পড়ানোর শ্রেণিকক্ষে যায়। একসময়ে ওজু শিখানোর নাম করে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে যায়।

বাথরুমে নিয়ে শিশুটির পরনের জামা ও সালোয়ার খুলে ভয়ভীতি দেখিয়ে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে জাপটে ধরে। শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান এবং ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এঘটনায় শিশুর মা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন