বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী আজ রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে
logo

আজ রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস গামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়ায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য ২ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

খুঁজুন