বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী ৮০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারি গ্রেফতার
logo

৮০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৮০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা । গ্রেফতারকৃতের নাম-আনোয়ার হোসেন ওরফে আনা  (৪২)।

শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১২.৪০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির স্বপ্ন সুপার শপের রাস্তার উপর চেকপোস্ট করাকালীন একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করার সময় ইয়াবাসহ গাড়ি চালক আনোয়ারকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। 

প্রাথমিক তদন্তে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায়  বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো মর্মে জানা যায়। আটক আনোয়ারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে । 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন