বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী ৫০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী রাজধানীর মালিবাগ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

৫০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী রাজধানীর মালিবাগ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

গতকাল ০৩/০৯/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ জাহাঙ্গীর (৩৬), পিতা- মো: আমিরুল ইসলাম, সাং- গিধনিপাড়া, ও ২। মোঃ আলী হোসেন (৩৪), পিতা- মো: আতাউর রহমান, সাং- গিধনিপাড়া, চরবাগডাঙ্গা, উভয়ের থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ বলে জানা যায়। এই সময় গ্রেফতারকৃত আসামী ১। 

মোঃ জাহাঙ্গীর (৩৬) এর নিকট হতে ২০ (বিশ) গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং ২। মোঃ আলী হোসেন (৩৪) এর নিকট হতে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার অবৈধ মাদক উদ্ধার এবং আসামিদ্বয়ের নিকট হতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের নগদ ৭,১৭০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন