বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ
logo

৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা। গ্রেফতারকৃতরা হলো: ১। আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

শনিবার (৯ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ০৩:৫৫ ঘটিকায় গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়ি উদ্ধার করা হয়।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা হতে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান  গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ উক্ত সড়কে কৌশলগত অবস্থান নেয়।

রাত আনুমানিক ০৩:১০ ঘটিকার সময় একটি প্রাইভেটকার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। এসময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত জিপগাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা এবং সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ উক্ত গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেফতার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন