বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী ২০২৫ সালের প্রথম ছয় মাসে ১,৩৯৬ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ
logo

২০২৫ সালের প্রথম ছয় মাসে ১,৩৯৬ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

[ঢাকা, জুলাই ২৮, ২০২৫] ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৯৬ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রাহকদের বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, বলেন, “একজন গ্রাহকের বীমা অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বীমা দাবির টাকা পাওয়া। এজন্যই আমরা দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করে তোলার প্রতি মনোযোগী। গ্রাহক যখন জানেন যে বীমা কোম্পানি কিভাবে বীমা দাবি নিষ্পত্তি করছে তখন বীমার প্রতি তার যেমন বিশ্বাস তৈরী হয় তেমনি মেটলাইফ এর এবং বীমা খাতের উপর আস্থা আরো দৃঢ় হয়।

মেটলাইফের পরিশোধ করা মোট দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ১৪৬ কোটি টাকা, মৃত্যু দাবি বাবদ ৫৫ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তিসহ আরও অন্যান্য কারণে ১,১৯৫ কোটি টাকা পরিশোধ করা
হয়েছে।

বীমা দাবি নিষ্পত্তিতে সময়মত অর্থ পরিশোধের ধারাবাহিক রেকর্ড ধরে রেখেছে মেটলাইফ। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করে, যা জীবন বীমা খাতে সর্বোচ্চ।

গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে অনলাইন আবেদনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে বীমা
দাবি নিষ্পত্তি সুবিধা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ। নিজ উদ্যোগে সময়মত ও দক্ষতার সাথে বীমাদাবি পরিশোধ এর
মাধ্যমে মেটলাইফ গ্রাহক সন্তুষ্টি অর্জন এবং সেই সাথে বীমার প্রতি জনসাধারণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে, বাংলাদেশে ৯০০-টির বেশি প্রতিষ্ঠান এবং প্রায় ১০ লাখ গ্রাহকের সেবায় নিয়োজিত মেটলাইফ দেশের
বৃহত্তম জীবন বীমা প্রতিষ্ঠান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন