বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী ১২০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
logo

১২০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১২০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ বাবু মিয়া (৩৬) ও ২। মোঃ রাকিবুল হাসান (২৮)।

সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুর ০২:৪৫ ঘটিকার সময়  যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি ও জব্দ করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, কতিপয় মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লি. এর পূর্ব পাশে হামজা বডিবিল্ডার এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা ০২:৪৫ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সেখানে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতদের হেফাজত হতে  ১২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রি করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন