বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী ১০০ পিস ইয়াবা ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

১০০ পিস ইয়াবা ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গতকাল ২৯/তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *১। মোঃ সুমন (৩৫) পিতা- মহিউদ্দিন মৃধা, সাং- মাতুয়াইল, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা ও ২। মোঃ মোবারক হোসেন (৩২) পিতা- মৃত মকবুল হোসেন, সাং- শনিরআখরা, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এই সময় গ্রেফতারকৃত ১। মোঃ সুমন (৩৫) এর নিকট হতে ০২ (দুই) পুরিয়া হেরোইন, যার ওজন ২.৩ গ্রাম ও আনুমানিক মূল্য ২৩,০০০/- (তেইশ হাজার) টাক এবং ২। মোঃ মোবারক হোসেন (৩২) এর নিকট হতে ১০০ (একশত)  পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার অবৈধ মাদক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন