বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
logo

যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:- যশোরের শার্শা থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ নামে এক পাচারকারীকে আটক করেছে  থানা পুলিশ।রোববার দুপুরে দিকে শার্শার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে উক্ত স্বর্নের বারসহ শুভ ঘোষ নামে এক ব্যক্তি আটক হন। তিনি মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, জরুরী জিউটি চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই এস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে এক অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে (১ কেজি ১ শ’ ৯২ গ্রাম) ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেন। যার সিজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন