বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় যশোরের মুরাদগড় বাজার এলাকা হতে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক
logo

যশোরের মুরাদগড় বাজার এলাকা হতে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামের ০২ জনকে আটক করেছে।

অদ্য ০৫ জুলাই ২০২৫ তারিখ সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের অন্তর্গত মুরাদগড় বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতঃ তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৪,৫৭,১৭,৯১৫/- (চার কোটি সাতান্ন লক্ষ সতের হাজার নয়শত পনের) টাকা।

আটককৃত ব্যক্তিরা যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মালেকের ছেলে মোঃ মেহেদী হাসান (২৫)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে সংগ্রহ করে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন