বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা যশোরে যুবককে বোমা মেরে ও কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
logo

যশোরে যুবককে বোমা মেরে ও কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:- যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবকের উপর নৃশংস হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার (৩ মে ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টায় কৃষ্ণবাটি জামিয়ানা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা মোহাম্মদ আলী বক্সর উপর বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় কুপিয়ে মোহাম্মদ আলী বক্সের বাম হাত কব্জি  বিচ্ছিন্ন করেছে তারা। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী বক্সকে স্থানীয় মাহিম (২০), হাফিজুর (৩০) ও মিজান (২৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালে তারা প্রথমে বোমা নিক্ষেপ করে তাকে আহত করে। এরপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমসহ একটি হাত বিচ্ছিন্ন করে ।

ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত মোহাম্মদ আলী বক্সকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার আশঙ্কাজনক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেন।

এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন,  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন