বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা যশোরে বিষপানে আত্মহত্যার চেষ্টা, অতপর প্রেমিকের মৃত্যু
logo

যশোরে বিষপানে আত্মহত্যার চেষ্টা, অতপর প্রেমিকের মৃত্যু

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টায় সাদিকুর রহমান (২৩) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার অজ্ঞাতনামা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান যশোরের বিনোদিয়া পার্কে। সেখানে কোনো এক পর্যায়ে দু’জনই বিষ পান করেন।

বিষপানের পর তারা দু’জনই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কের দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং কর্তৃপক্ষকে জানান। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাদিকুর রহমানকে দুপুর ১টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার প্রেমিকা হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন