যশোরে বৃহস্পতিবার উপশহর এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত বাসের মালিক মনিরুল ইসলাম। এতে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিপুল ও সাবেক কাউন্সিলর মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন জানান, ঘটনার পর থেকে উক্ত আসামিদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
যশোরে বাসে আগুনের ঘটনায় বিপুল মিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
যশোরে বাসে আগুনের ঘটনায় বিপুল মিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
যশোরে বৃহস্পতিবার উপশহর এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত বাসের মালিক মনিরুল ইসলাম। এতে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিপুল ও সাবেক কাউন্সিলর মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার
তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন জানান, ঘটনার পর থেকে উক্ত আসামিদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।স্থানীয়রা জানান,
ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত