যশোরে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত লিটন গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার গভীর রাতে ডিবি ওসি মনজুরুল হক ভূঁঞা নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
রোববার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। আটক লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, লিটন গাজীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা বিভাগের ধারণা।
শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ টিম মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় লিটনের ঘরের বক্সখাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে আটক করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক
যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক
যশোরে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত লিটন গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার গভীর রাতে ডিবি ওসি মনজুরুল হক ভূঁঞা নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।রোববার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। আটক লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর
ইসলাম গাজীর ছেলে।ডিবি পুলিশ জানায়, লিটন গাজীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা বিভাগের ধারণা।শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ টিম মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় লিটনের ঘরের বক্সখাটের ভেতরে
বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা।ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে আটক করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত