বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা যশোরে ১৭শ’৩০ পিছ ইয়াবাসহ তিনজন আটক
logo

যশোরে ১৭শ’৩০ পিছ ইয়াবাসহ তিনজন আটক

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:- যশোরে পৃথক অভিযানে মুড়লীর খাঁ পাড়ার কুখ্যাত এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাদের কাছ থেকে ১৭শ’ ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।

আটককৃতরা হলেন, যশোর শহরের মুড়লী খাঁ পাড়ার রফিকুল ইসলাম ও কক্সবাজারের টেকনাফ পশ্চিম সাতঘরিয়া পাড়ার দুই ভাই মিজানুর রহমান ও ফেরদৌস আহম্মেদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, বুধবার সকালে নিজ এলাকা থেকে রফিকুলকে এক হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে মনিহার সিনেমা হল এলাকা থেকে ওই দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের কাছথেকে ৭শ’৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক আরেকটি মামলা করেছেন উপ পরিদর্শক এসআই শাহীন। তিনি আরও জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের সহযোগিদের আটকের চেষ্টা চলছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন