বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন: বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ছয় শতাধিক মানুষ
logo

যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন: বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ছয় শতাধিক মানুষ

ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ (বুধবার): আজ সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৭১ মেকানাইজড ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে ওয়াপদা কলোনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। 

সাভার সেনানিবাস হতে আগত চারজন বিশেষজ্ঞ সহ সর্বমোট ৬ জন চিকিৎসক সারা দিনব্যাপী প্রায় ছয় শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। 

মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের দায়িত্বে থাকা ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামসুজ্জামান জানান, "বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশব্যাপী মোতায়েন থাকাকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

যার অংশ হিসেবে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে, আজকে সহ মোট দুইবার মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হল। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।"

চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীরা সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন