বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়ে সকল বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন আনসার সদস্য অতন্দ্র প্রহরী হয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্যদের অস্ত্র বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে।
তিনি আজ মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মহারিচালক বলেন, আনসার সদস্যদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এরকম সমাবেশ নির্বাচনের আগে এই প্রথম। পর্যায়ক্রমে সকল জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। নয় লক্ষাধিক রেজিস্ট্রিকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থেকে পাঁচ লাখ ৬০ হাজার এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে।
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সদস্যরা রয়েছে। দেশ সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচনকালীন সকল সদস্য এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের ওপর নির্ভর করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা।
সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী, জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো: মিনহাজ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানটি সরাসরি খুলনার তিনটি জেলায় সম্প্রচার প্রচার করা হয়। পরে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে যথাযথভাবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার সদস্যরা
ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে যথাযথভাবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার সদস্যরা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়ে সকল বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন আনসার সদস্য অতন্দ্র প্রহরী হয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্যদের অস্ত্র বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে। তিনি আজ মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মহারিচালক বলেন, আনসার সদস্যদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এরকম সমাবেশ নির্বাচনের আগে এই প্রথম। পর্যায়ক্রমে সকল জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। নয় লক্ষাধিক রেজিস্ট্রিকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থেকে পাঁচ লাখ ৬০ হাজার এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সদস্যরা রয়েছে। দেশ সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচনকালীন
সকল সদস্য এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের ওপর নির্ভর করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী, জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো: মিনহাজ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটি সরাসরি খুলনার তিনটি জেলায় সম্প্রচার প্রচার করা হয়। পরে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত