বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
বিশ্ব ভারতের জন্য দুঃসংবাদ:ধেয়ে আসছে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই
logo

ভারতের জন্য দুঃসংবাদ:ধেয়ে আসছে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই

ভারতজুড়ে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ছাইয়ের ঘন মেঘ ভারতমুখী হওয়ায় সোমবার। ভারতের এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলোকে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় সতর্কতা জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি প্রায় ১২ হাজার বছর পর গত রোববার অগ্নুৎপাত করে। ছাইয়ের ঘন মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ছড়িয়ে পড়ে। এছাড়া বর্তমানে তা উত্তর আরব সাগরের ওপর দিয়ে ভারতের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

ঘন ছাইয়ের অংশগুলো দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। এতে দিল্লি ও আশপাশের অঞ্চলের বায়ুদূষণ বাড়তে পারে বলে আশঙ্কা থাকলেও ছাইয়ের মেঘ হাজার হাজার ফুট উপরে থাকায় ঝুঁকি তুলনামূলক কম। ছাইয়ের কারণে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে।

ইন্ডিগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।

ডিজিসিএ এয়ারলাইন্সগুলোকে ছাই–প্রভাবিত আকাশসীমা এড়িয়ে চলতে, রুট ও জ্বালানি পরিকল্পনা সমন্বয় করতে নির্দেশ দিয়েছে। ছাইয়ের সম্ভাব্য প্রভাব দেখা গেলে বিমানবন্দরগুলোকে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রন পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি স্যাটেলাইট ডেটা ও আবহাওয়ার তথ্যের মাধ্যমে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। সূত্র: এনডিটিভি

খুঁজুন