বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিদের নানামুখী কৌশলে দেশে মাদক পাচার
logo

ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিদের নানামুখী কৌশলে দেশে মাদক পাচার

 ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মাদক কারবারিরা অত্যন্ত চতুর কৌশলে প্রতিনিয়ত দেশে মাদক পাচার করছে। বিভিন্ন সীমান্তপথ-নদী, পাহাড়ি এলাকা, ফাঁকফোকর ও অনুপ্রবেশযোগ্য স্পট ব্যবহার করে এসব মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এরপর রাজধানী ঢাকা ও ঢাকার উপকণ্ঠ সাভার-আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় চক্রের কাছে মাদক ছড়িয়ে দেওয়া হয়।

পাচার হওয়া এসব মাদক কিনে সেবন করছে এলাকার কুখ্যাত মাদক সন্ত্রাসীরা। নেশার টাকা জোগাড় করতে তারা স্থানীয়ভাবে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি-হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয়রা বলছেন, মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে দেশের যুব সমাজ। তরুণদের একটি বড় অংশ নেশায় জড়িয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ জানায়।

খুঁজুন