বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন
রাজনীতি ভারত ও আওয়ামীলীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে
logo

ভারত ও আওয়ামীলীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুমের চেষ্টা ও হামলার অভিযোগ রাশেদ খাঁনের।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জনাব আব্দুর রহমান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, ২৯ আগস্ট নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, জাতিসংঘের সামনে এনসিপি নেতা আখতার ও ডাক্তার জারাকে অপদস্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খারাপ আচরণ করা হয়েছে। 

গতকাল রাতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে। অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে। সেখানে এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে, ৩ জন নিহত এবং সেনাবাহিনীর উপরও হামলা হয়েছে। এগুলো নিছক কোন ঘটনা নয়। বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামীলীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে।

নুরুল হক নুরের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেফতার হতো তবে তারা ষড়যন্ত্র করার সাহস করতো না। বরং সরকারের দুর্বলতায় আওয়ামী দোসরা সাহস পেয়ে যাচ্ছে। প্রতিদিনই আওয়ামীলীগের মিছিল বড় হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সরকার আওয়ামীলীগকে নির্মূল না করে পুনর্বাসন করেছে। এই দেশে আবারও আওয়ামীলীগ ফিরলে দায়ী থাকবে ডক্টর মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। 

তারা সচিবালয়, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা থেকে আওয়ামী এজেন্টের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। বরং বিএনপি-জামায়াত তকমা দিয়ে যাদের ১৬ বছর বঞ্চিত করা হয়েছে, এই সরকার তাদের আরও বঞ্চিত করেছে। এখন সরকারের উপদেষ্টারা বলছে, সব বিএনপি-জামায়াত ভাগ করে নিয়েছে। তাহলে জনগণের ভাগ কোথায়? আপনারা এভাবে দায় এড়াতে পারেন না।

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন বলেন, আওয়ামীলীগের শাসনামলে যেভাবে সাদা পোশাকে সাধারণ মানুষকে ধরে নিয়ে যেতো ঠিক এভাবেই গত ২৮ সেপ্টেম্বর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমানকে গাজীপুর থেকে তুলে নিয়ে গিয়ে হামলা করা হয়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বা কারা এই ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত জানা যায় নি। 

পাশাপাশি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ১ মাস অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে না। আওয়ামীলীগের আমলের তদন্ত কমিটি ন্যায় এই তদন্ত কমিটি যদি কাজ করে তাহলে এই তদন্ত কমিটিও আলোর মুখ দেখবে না। গণঅধিকার পরিষদ নুরুল হক নুরের উপর হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন