রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।
সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তিমূলক নয়, বরং ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থাটি জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত কমিশনার।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা। সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, গত এক সপ্তাহে এআই
প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তিমূলক নয়, বরং ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই
ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থাটি জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত