বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডক্টর এসে পৌঁছেছেন
logo

উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডক্টর এসে পৌঁছেছেন

টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে Dr. SI JACK বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে মিটিং করেন। Dr. CHONG SI JACK আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালক মহোদয়কে সাথে নিয়ে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মোঃ সায়েদুর রহমান মহোদয়ের সাথে দেখা করে মতবিনিময় করেন।

এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।

খুঁজুন