বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা উখিয়ায় পাহাড় খেকোদের থাবায় ক্ষতবিক্ষত সংরক্ষিত বনাঞ্চল
logo

উখিয়ায় পাহাড় খেকোদের থাবায় ক্ষতবিক্ষত সংরক্ষিত বনাঞ্চল

আমান উল্লাহ, কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ায় সঙ্ঘবদ্ধ পাহাড় খেকোদের   কালো থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে সরকারি সংরক্ষিত বনাঞ্চল।  অবৈধভাবে পাহাড় কর্তন করে প্লট বানিয়ে  দোকান-ঘর সহ অবৈধ  স্থাপনা তৈরি করছে জবরদখলকারীরা ।  এতে করে ভারি বৃষ্টি হলে  পাহাড়  ধ্বসে  প্রাণ হানির আশংকা দেখা দিয়েছে৷ সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের  ডেইল পাড়া জামতলি, উত্তরপুকুরিয়া,  পূর্ব ডিগিলিয়া, দরগাহ বিল, ফলিয়াপাড়া, দৌছড়ি, হরিণমারা, ভালুকিয়া, ইনানী, জালিয়া পালং,  রত্নাপালং সহ বিভিন্ন এলাকায় গাছ ও অবৈধভাবে পাহাড় কাটার  মহাযজ্ঞ চলছে।  উত্তর পুকুরিয়া মসজিদের পাশে সিন্ডিকেট সদস্যরা  তৈরি করছে নতুন ২টি ঘর।

রাত হলে দৌছড়ি এলাকা থেকে বনের গাছ কেটে ইটভাটায় নিয়ে যায় এবং পাহাড়ের মাটি কাটছে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট৷ সদর পাতাবাড়িতে তৈরি করছে ডুপ্লেক্স বাড়ি সহ শিলরছড়া, দরগাহ বিল, ফলিয়াপাড়া , হরিণমারা এলাকার চিত্র একই৷সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর  উখিয়া-টেকনাফ সহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বসে পড়ে অন্তত ১৩ জন জনের মৃত্যু হলেও সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়েনি৷ দেদারসে কাটা হচ্ছে বড়বড় পাহাড়, পাচার হচ্ছে বনের গাছ ও উত্তোলন হচ্ছে  বালি৷উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম  শাহিন জানান, বনের জায়গায় অবৈধ  স্থাপনা উচ্ছেদে প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে। ডেইল পাড়া এলাকায় পাহাড় কাটার বিষয়টি  আমাদের নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন