শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা
জাতীয় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
logo

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। চূড়ান্ত ফলাফল এখনও ঘোষিত না হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমান ও বিএনপিকে ‘নির্ধারক জয়’ পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

মোদি তার পোস্টে বলেন, ‘বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ধারক জয় অর্জনে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই বিজয় প্রমাণ করছে বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বে আস্থা রয়েছে।’

প্রধানমন্ত্রী মোদি নবনির্বাচিত সরকারের প্রতি আশ্বাস দেন যে, ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।

তিনি বলেন, ‘আমরা আমাদের বহুস্তরীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নেওয়ার জন্য আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’

সুত্র: এনডিটিভি

খুঁজুন